নুসাইবা আইটি সেন্টার
প্রতিষ্ঠিত: ২০২৬ ইং, টেপ্রীঞ্জন, দেবীগঞ্জ, পঞ্চগড়।
অফিস নিয়মাবলী
- ১. সময়মতো অফিসে আসতে হবে।
- ২. রাত ১০:০০ টা হইতে ১০:৩০ মিনিটের মধ্যে কাজে বসতে হবে।
- ৩. কাজ করার সময় সাবধানতার সাথে কাজ করতে হবে। ভুল করলে জরিমানা প্রযোজ্য।
- ৪. পেজ এ স্পেন্ড হওয়া ডলারের হিসাব প্রতিদিন রাত ৯:৩০ মিনিটের মধ্যে দিতে হবে।
- ৫. অফিস চলাকালীন উচ্চশব্দে গান বাজানো নিষেধ।
- ৬. কাজের আলোচনা ছাড়া অন্য কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না।
- ৭. অফিসে আসতে সমস্যা হলে রাত ৯:০০ টার মধ্যে জানাতে হবে।
- ৮. বিদ্যুৎ সমস্যা হলে বাইরে আড্ডা দেওয়া যাবে না।
- ৯. কাজের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে রাত ১০:৩০ থেকে ১২:০০ টার মধ্যে করতে হবে।
- ১০. প্রধান পরিচালক অফিসে থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
- ১১. অসুস্থতার কারণে মাসে সর্বোচ্চ তিন দিন ছুটি পাওয়া যাবে।
বিশেষ দ্রষ্টব্য: অফিস মেন্টর যেকোনো সময় অফিসের যেকোনো কাউকে ছাঁটাই করতে পারে, তাই সাবধানতার সাথে কাজ করুন।
অফিস সময়:
রাত ১০.০০ টা হইতে ভোর ০৪.০০ টা পর্যন্ত।
কমিশন ও পেমেন্ট স্বচ্ছতা নীতিমালা:
আমাদের প্ল্যাটফর্মে প্রতিটি কাজের জন্য ডলারের রেট নির্ধারিত। স্বচ্ছতার স্বার্থে আমরা প্রতি ডলারের কনভার্সন রেট ১৫ টাকা হিসেবে গণনা করি। এর মধ্যে ১ টাকা আমাদের অ্যাডমিন ও প্রসেসিং ফি বাবদ রাখা হয় এবং আমাদের ছাত্ররা প্রতিটি ডলারে ১৪ টাকা করে পেমেন্ট পেয়ে থাকেন। আমাদের লক্ষ্য সবার জন্য একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ কাজের পরিবেশ নিশ্চিত করা।
